স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ আটক ৩

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে। বিষয়টি ডিবির একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ

ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিযুক্ত প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। এছাড়া গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি জিনাত ও বিল্লালের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন।

আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।