দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলো- ১। মো: আলিম (২১) ও ২। মো: আলিম (২১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯  মে) বিকেল ০৮:৫০ ঘটিকায় সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর শাহজাহানপুর  থানাধীন বাগিচা মসজিদ সংলগ্ন কালভাট এলাকায় অভিযান পরিচালনা করে  তাদেরকে গ্রেফতার করে। 

আরও পড়ুন: অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীন ষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ

গ্রেফতারকৃত ব্যক্তিরা শাহজাহানপুর থানাধীন বাগিচা মসজিদ সংলগ্ন কালভার্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।