গোলাপবাগ মোড়ে স্বর্ণের দুল ছিনতাই: পুলিশ সার্জেন্টের সাহসিকতায় ছিনতাইকারী আটক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মোড়ে পথচারী এক মহিলার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সজিব হায়দার (৩৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) গোলাপবাগ মোড়ে এক মহিলার কান থেকে মোঃ সজিব হায়দার নামের এক ছিনতাইকারী স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে মহিলার চিৎকারে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেন। একই সাথে ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলটিও উদ্ধার করা হয়। কানের দুলটি বিধি মোতাবেক ভিকটিম মহিলার নিকট হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সিআইডির অভিযানে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ জন গ্রেফতার
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।





