আবারও কমল স্বর্ণের দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১:৩২ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। নির্ধারিত এ দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে সারা দেশে স্বর্ণের নতুন দর কার্যকর হয়েছে।

আরও পড়ুন: আবারও কমল স্বর্ণের দাম

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম কত?

আরও পড়ুন: বিশ্ববাজারে টানা চার দিন ধরে কমছে স্বর্ণের দাম

বাজুসের ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

নতুন মূল্য কার্যকর হওয়ায় দেশের বাজারে এসব মানের স্বর্ণ আগের তুলনায় কম দামে বিক্রি হবে। তবে গয়না কেনার ক্ষেত্রে স্বর্ণের নির্ধারিত দামের পাশাপাশি মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে।