করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০২ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে জানান, সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা পূর্বের মতোই ৩ লাখ ৫০ হাজার টাকা থাকবে।

তবে তিনি ঘোষণা করেন, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে এই করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে ২৫ হাজার টাকা করে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করা হবে।

আরও পড়ুন: দেশের বাজারে কমল সোনার দাম

নতুন কর কাঠামোর প্রস্তাব

বাজেট প্রস্তাবে কর স্তরের পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম ৩.৫ লাখ টাকা করমুক্ত, পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫% কর, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১০% কর, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ১৫% কর, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০% কর ,পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫% কর বাকি আয়ের ওপর ৩০% কর।

আরও পড়ুন: বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বিশেষ শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা

  • বিশেষ শ্রেণির করদাতাদের জন্য ভিন্ন করমুক্ত সীমা নির্ধারণ করা হয়েছে:
  • নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতা: ৪ লাখ টাকা 
  • তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তি: ৪ লাখ ৭৫ হাজার টাকা
  • গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতা: ৫ লাখ টাকা
  • প্রতিবন্ধী সন্তানের অভিভাবক: প্রতি সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত

২০২৬-২৭ অর্থবছর থেকে গেজেটভুক্ত ‘জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪’-এ আহত যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, "কর কাঠামোতে এই পরিবর্তনগুলো আনা হয়েছে করদাতাদের সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিত করতে।