অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি আয় বেড়েছে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৯:০১ পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অপ্রলিত বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) অনুসারে এ সময় রপ্তানি আয় বেড়েছে ২০.৫৪ শতাংশ। যুদ্ধের সময়েও পোশাকের অপ্রচলিত বাজার রাশিয়ায়ও প্রবৃদ্ধি হয়েছে ১৩.১৩ শতাংশ। এ সময় আয় হয়েছে ৪৭ কোটি ৮৭ লাখ ডলার। ২০২২ সালে আয় ছিল ৪২ কোটি ৩২ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর তথ্য অনুসারে জানুয়ারি-ডিসেম্বর সময়ে আয় হয়েছে ৮৮৭ কোটি ১১ লাখ ডলার। ২০২২ সালের একই সময়ে আয় ছিল ৭৩৫ কোটি ৯২ লাখ ডলার।

আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস

অন্যদিকে পোশাক খাতের প্রচলিত বাজারে ইউরোপে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১.৪৯ শতাংশ।

অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্রে আয় কমেছে ৮.৬৮ শতাংশ। ইউরোপে এ সময় আয় হয়েছে দুই হাজার ৩৬৮ কোটি ৪০ লাখ ডলার। আর যুক্তরাষ্ট্রের বাজার থেকে রপ্তানি আয় এসেছে ৮২৭ কোটি ৩৪ লাখ ডলার। এ ছাড়া দেশের পোশাক রপ্তানির তৃতীয় শীর্ষ গন্তব্য যুক্তরাজ্যে এ সময় প্রবৃদ্ধি হয়েছে ১২.৪৬ শতাংশ।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত

এ সময় আয় হয়েছে ৫৩৪ কোটি ডলার ৪০ লাখ ডলার। এর আগের বছরের একই সময়ে আয় ছিল ৪৭৫ কোটি ১৯ লাখ ডলার।  

এদিকে অপ্রলিত বাজারগুলোর মধ্যে জাপানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২৬.৫৩ শতাংশ। এ সময় আয় হয়েছে ১৬৮ কোটি ডলার। এ ছাড়া অস্ট্রেলিয়া, রাশিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও চায়নায় ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।