উৎপত্তি সাতক্ষীরায়
ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্প পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।
সাতক্ষীরাসহ আশপাশের এলাকায় বেশ জোরালো ঝাঁকুনি অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে অবস্থানরত অনেক মুসল্লি আতঙ্কে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।





