কমলো এলপি গ্যাসের দাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ০৪ মে ২০২৫ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ০৪ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এ নির্ধারণ করা হয়েছে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ মে) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস

গত এপ্রিলে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও মার্চে ২৮ টাকা কমানো হয়েছিল ১২ কেজি সিলিন্ডারের দাম।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, মে মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি সাড়ে ১২ কেজির বোতলজাত এলপিজির নতুন দর ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে দাম সমন্বয় করে আসছে বিইআরসি।