প্রধান আসামি শেখ সিফাতসহ গ্রেফতার ৯
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে বন্দরের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করা হলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত: উলিপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন ইসলামী যুব আন্দোলনের স্থানীয় নেতা বুলবুল আহমেদ। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মদনপুর এলাকায় মহাসড়কে টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির হাতে ইয়াবাসহ দুইজন আটক
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় বুলবুল বাদী হয়ে স্থানীয় ‘কিশোর গ্যাং লিডার’ শেখ সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, এই মামলার জের ধরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনী বুলবুলের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার খবর পেয়ে রাত থেকেই অভিযানে নামে বন্দর থানা পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং মামলার অন্যতম প্রধান আসামি শেখ সিফাত ও হোয়াইট জুম্মনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।





