বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক ফিচারে
বাজারে ওয়ালটনের নতুন ৪ ওয়াশিং মেশিন
দেশীয় প্রযুক্তিপণ্য বাজারে আধুনিক গৃহস্থালি যন্ত্রপাতির পরিধি আরও বিস্তৃত করল দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড Walton। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, ইনভার্টার মোটর ও স্মার্ট ওয়াশ সিস্টেম সমৃদ্ধ নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। নতুন এসব মডেলে স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবহারবান্ধব ফিচারের সমন্বয় ঘটানো হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (১২ মে) রাজধানীতে Walton করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স বিভাগের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান । এছাড়া অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মে মাসের ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স
নতুন মডেলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ এআই প্রযুক্তি সমৃদ্ধ টপ-লোডিং ওয়াশিং মেশিন। ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার এই মডেলগুলো কাপড়ের ধরন ও ওজন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা পাবেন।
ওয়ালটনের নতুন সিরিজে ফ্রন্ট-লোডিং প্রযুক্তির ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচারযুক্ত মডেলও যুক্ত হয়েছে। বিশেষ করে ৮ কেজি মডেলটিতে স্টিম ওয়াশ সুবিধা থাকায় কাপড়ের গভীর দাগ পরিষ্কার করার পাশাপাশি জীবাণু দূর করতেও কার্যকর ভূমিকা রাখবে বলে দাবি কোম্পানির।
আরও পড়ুন: ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
এছাড়া ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিনে ওয়াশার-ড্রায়ার কম্বো সুবিধা যুক্ত করা হয়েছে, যা একই সঙ্গে কাপড় ধোয়া ও শুকানোর কাজ সম্পন্ন করতে পারবে। ব্যস্ত নগরজীবনে সময় সাশ্রয়ী এই ফিচার ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
প্রযুক্তিগত দিক থেকে নতুন মডেলগুলোতে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর ব্যবহার করা হয়েছে। এর ফলে কম বিদ্যুৎ খরচের পাশাপাশি কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশীয় বাজারে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য নিয়ে আসাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তির গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন দেশের ইলেকট্রনিকস শিল্পকে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে।





