দেশের বাজারে আবারও কমলো সোনা ও রুপার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার (১৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি।

আরও পড়ুন: দেশের বাজারে কমলো সোনার দাম

নতুন সোনার দাম মূল্যতালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম: ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

এর আগে শুক্রবার (১৫ মে) সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমানো হয়েছে।

আরও পড়ুন: বাজারে ওয়ালটনের নতুন ৪ ওয়াশিং মেশিন

রুপার দামও কমলো

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমানো হয়েছে।

বর্তমানে—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৫ হাজার ৬৫৭ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ৫ হাজার ৩৬৫ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ৪ হাজার ৬০৭ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ৩ হাজার ৪৪১ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ দফা রুপার দাম সমন্বয় করেছে বাজুস।