ঢাবির আবাসিক হল সংস্কার: অগ্রগতি পর্যালোচনা ও নতুন কর্মপরিকল্পনা

Sanchoy Biswas
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন। তিনি কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালকসহ প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষা সামনে, পরীক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা জারি

সভায় জানানো হয়, আবাসিক হলগুলোর চলমান সংস্কার কাজের বিভিন্ন ধাপ প্রায় সমাপ্তির পথে রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন পরিবেশ উন্নয়ন এবং স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংস্কার কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রকৌশল দপ্তরকে আরও কার্যকর তদারকি জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন: এসএসসি ২০২৬ এর প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা