নানা আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুরে জাতীয় যুব দিবস উদযাপন
মানিকগঞ্জের হরিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সংগঠক ও আত্মকর্মীদের পুরস্কার প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন প্রমূখ।
বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব দূরীকরণে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশুলিয়ায় শ্রমিকদের আনন্দ র্যালি
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তামুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।





