ঢাবির কবি জসীম উদদীন হলের প্রধান তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) কবি জসীম উদদীন হলের প্রধান তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। হলসমূহের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন সেই উদ্যোগেরই অংশ।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কওমি মাদ্রাসার স্বকীয়তায় হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না: কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ
প্রধান তোরণ নির্মাণ কাজ সম্পন্ন হলে হলটির নান্দনিকতা ও পরিচিতি আরও সুস্পষ্ট হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।





