এসএসসিতে ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৪৫ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে আবারও কার্যকর করা হচ্ছে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ পদ্ধতি। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরেও অসদুপায় অবলম্বনের অভিযোগে ‘সাইলেন্ট এক্সপেল’ করা যাবে। যেমন—পরীক্ষার হলে কথা বলা, ঘাড় ঘোরানো বা অন্যের খাতা দেখে লেখা ইত্যাদি আচরণকে নিয়মের ব্যত্যয় হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

এই পদ্ধতিতে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন। তবে পরবর্তীতে তার পরীক্ষার খাতা বাতিল করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়ে প্রত্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ডের নির্ধারিত গোপনীয় ফরম পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিষয় ও পত্রের পরীক্ষা শেষে ওই উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে প্যাকেটের ওপরে লাল কালি দিয়ে ‘Reported’ লিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত

এছাড়া নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ স্পষ্টভাবে প্রতিবেদনে উল্লেখ করা বাধ্যতামূলক। নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে। তবে পরবর্তী পরীক্ষাগুলোর উত্তরপত্রও আলাদাভাবে প্রতিবেদনসহ জমা দিতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা পরিচালনার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

 নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন।