নির্বাচন উপলক্ষে নিজ এলাকার বাইরে ৮১ ঘণ্টার অবস্থান নিষিদ্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৭ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে, নির্দিষ্ট এলাকার বাইরে ৮১ ঘণ্টার জন্য অবস্থান করা যাবে না। এর উদ্দেশ্য আগামী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজন নিশ্চিত করা।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সোমবার (৯ ফেব্রুয়ারি) সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের এ নির্দেশনা পাঠিয়েছেন।

আরও পড়ুন: ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার জানাবে ইসি

নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণে সরাসরি যুক্ত ব্যক্তিরা, নির্বাচন কমিশনের অনুমোদিত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারবে না। অর্থাৎ, সকাল ৭টা, ১০ ফেব্রুয়ারি থেকে বিকেল সাড়ে ৪টা, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবারের ঘোষণার পরই সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশনা অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ লঙ্ঘনের গুরুতর অভিযোগ

উল্লেখ্য, গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি।