‘জওয়ান’এর নতুন পোস্টারে ভিন্ন লুকে শাহরুখ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৩ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৩
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মুক্তি পেলো শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’এর আরো এক নতুন পোস্টার। সোমবার (৭ আগস্ট) জওয়ানের নির্মাতা অ্যাটলি নতুন পোস্টারটি শেয়ার করেন, যেখানে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে কিং খানকে। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তি পেয়েছিল। খবর এনডিটিভির।

ছবির নতুন পোস্টারটি শেয়ার করে বলিউড বাদশা লিখেছেন, ‘আমি ভাল নাকি মন্দ, তার উত্তর খুঁজে বের করুন ৩০ দিনের মধ্যে। আপনারা রেডি তো?’ তারপর হ্যাশট্যাগ দিয়ে যোগ করেন, ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে আপকামিং এই ছবিটি।

আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?

জওয়ানের ট্রেলার দেখে অনেকেই অনুমান করছেন, ছবিতে ভিলেনের চরিত্রে আবির্ভাব হবেন শাহরুখ খান। শাহরুখ খানকে ন্যাড়া মাথায় দেখা গিয়েছে সেখানে। পোস্টারটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ ভক্তদের মধ্যে উদ্দীপনাও বেড়ে যায়।

অনুরাগীরা জওয়ানের নতুন পোস্টারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, আমি যখনই জওয়ানের থিম শুনি, তখনই আমার মন ভালো হয়ে যায়। এখনই সিনেমাটা দেখতে ইচ্ছে করছে। কেউ আবার ছবিতে শাহরুখের চরিত্রকে ইঙ্গিত করে বলছেন, যখন আমি ভিলেন হই, তখন আমার সামনে কোনও হিরো টিকতে পারে না।

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?