তারকাদের শুভেচ্ছায় ভাসছেন বিজয়ী ফেরদৌস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।
গতকাল (৭ জানুয়ারী) রবিবার সন্ধ্যার পর নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ফেরদৌস।
আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ার
অবশ্য ফলাফল ঘোষণার আগেই তার ধানমন্ডিতে নির্বাচনী কার্যালয়ে ভিড় করেন তার সহকর্মী তারকারা।
একেক পর এক কেন্দ্রের ফলাফল আসতে থাকায় উচ্ছ্বসিত হতে থাকেন তার সহকর্মীরা। চূডান্তভাবে ফলাফল আসার পরে জানা যায় এই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস।
আরও পড়ুন: ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, হ্যাটট্রিক দেখে প্রশ্ন
ওই সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারকারা। এসময় শুভেচ্ছা জানিয়ে ভাবনা বলেন, ‘ফেরদৌস ভাই নির্বাচিত হওয়ার আমরা আনন্দিত।
তাকে অভিনন্দন। তিনি আমাদের প্রার্থী। আমাদের সুখে দুখে তাকে পাবো।’
এ সময় তারিন, নিপুন, রিয়াজসহ অনেকেই শুভেচ্ছা জানান। এছাড়া অনেকেই ফেসবুকে পোস্টও দিয়েও অভিনন্দন জানান।





