মা হারালেন চিত্রনায়ক বাপ্পী

Abid Rayhan Jaki
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৪ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন স্বপ্না সাহা। কয়েক দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মৃত্যুর কাছে হার মানলেন চিত্রনায়কের মা।

আরও পড়ুন: জানা গেল সালমান খানের ভাইরাল ভিডিওর আসল রহস্য

বাপ্পীর গাড়িচালক ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক আশরাফুল আহমেদ আশরাফ।

তিনি লিখেছেন, ‘বাপ্পী ভাইয়ের মা আজকে ভোরে না ফেরার দেশে চলে গেছেন। আন্টির জন্য সবাই দোয়া করবেন।’

আরও পড়ুন: ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

প্রসঙ্গত, বাপ্পী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’। অনেক আগেই সিনেমাগুলোর কাজ শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।