মিরপুর ডিওএইচএসে অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মাঝে। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইকরার স্বজনরা।

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সায়মা করিম


নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, দুপুরের দিকে বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

আরও পড়ুন: ৫৫ বছরের ইতিহাসে প্রথম, সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত

ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে নেপালে অবস্থান করছিলেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ মুহূর্তে কথা বলার মতো অবস্থায় তিনি নেই।

ঘটনার পর স্বজনদের মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।