শাহরুখকে নিয়ে আক্ষেপ রাজপাল যাদবের

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের কঠিন সময় পার করছেন। প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা। এর মধ্যেই এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের একটি বড় আক্ষেপের কথা জানিয়েছেন তিনি।

রাজপাল যাদব জানান, শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া হয় ভুল বোঝাবুঝির কারণে। তার দাবি, এই বিভ্রান্তির পেছনে ছিলেন তারই এক ঘনিষ্ঠ সহকারী, যিনি শাহরুখের টিমের কাছে ভুল বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন: শুভ নববর্ষে ঐতিহ্যবাহী সাজে মিম, ছবি দেখে মুগ্ধ ভক্তরা

এই ঘটনার প্রভাব পড়ে তার পরবর্তী ক্যারিয়ারেও। ‘ওম শান্তি ওম’ মিস করার পর তিনি আরেকটি বড় প্রজেক্ট ‘বিল্লু বারবার’ থেকেও বাদ পড়েন। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তার অভিনয়ের কথা থাকলেও পরে সেই চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা ইরফান খান।

রাজপাল বলেন, জুহি চাওলার ভাই তাকে পরামর্শ দিয়েছিলেন শাহরুখের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য। তিনি জানান, ‘কাল হো না হো’ ছবিতে কাজের সময় শাহরুখ নিজেই ভবিষ্যতে একসঙ্গে বড় প্রজেক্টে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: আশা ভোঁসলের মৃত্যুতে শোকাহত রুনা -সাবিনা

তবে পেশাগত এই ভুল বোঝাবুঝির প্রভাব তাদের ব্যক্তিগত সম্পর্কে পড়েনি বলে জানিয়েছেন রাজপাল যাদব। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক এখনো আগের মতোই ভালো। যখনই দেখা হয়, আমরা স্বাভাবিকভাবেই কথা বলি ও আড্ডা দিই।’