যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘শোচনীয়ভাবে পরাজিত’ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, ইরানের নৌবাহিনী যেকোনো সংঘাতে প্রতিপক্ষকে কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখার কথাও জানান তিনি।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

রোববার ভোরে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, তেহরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখে না এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে। “যেকোনো মুহূর্তে যুদ্ধ আবার শুরু হতে পারে,”—এমন মন্তব্যও করেন তিনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।