অভিনেতা শামস সুমন মারা গেছেন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। আজ মঙ্গলবার (১৭ মার্) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। 

আরও পড়ুন: রূপকথা নয়, এবার রহস্যে ভরা ‘ঠাকুমার ঝুলি’

শামস সুমন এফএম রেডিও স্টেশন 'রেডিও ভূমি'র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। ২০০৮ সালে 'স্বপ্নপূরণ' চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- তৌকীর আহমেদ পরিচালিত 'জয়যাত্রা' (২০০৪), 'বিদ্রোহী পদ্মা' (২০০৬), 'নমুনা' (২০০৮), 'হ্যালো অমিত' (২০১২), 'আয়না কাহিনী' (২০১৩), 'প্রিয়া তুমি সুখী হও' (২০১৪), 'মন জানেনা মনের ঠিকানা' (২০১৬), 'কক্সবাজারে কাকাতুয়া' (২০১৬) এবং 'চোখের দেখা' (২০১৬)।

আরও পড়ুন: মালাইকার জীবনে নতুন ‘বিশেষ মানুষ’, নিজেই জানালেন নাম

শামস সুমনের আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।