মালাইকার জীবনে নতুন ‘বিশেষ মানুষ’, নিজেই জানালেন নাম

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ২:২২ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক—তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।

তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজেই নিজের জীবনের এক বিশেষ মানুষের কথা প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। আর সেই মানুষটি হলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।

আরও পড়ুন: তৃষাকে ঘিরে বিতর্কে থালাপতি বিজয়, ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা তাদের এই বিশেষ বন্ধুত্বের কথা জানান। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, “অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় থাকে না। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।”

আরও পড়ুন: ঈদে মুক্তি অনিশ্চিত অপুর ‘দুর্বার’, শেষ মুহূর্তে ছোট হচ্ছে সিনেমার তালিকা

আড্ডার মাঝেই মালাইকা একটি মজার তথ্যও প্রকাশ করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর অমৃতসর থেকে তার জন্য খাঁটি সাদা মাখন, বিভিন্ন মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন।

এ কথা শুনে শোয়ের সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, “ম্যাম, অমৃতসরের কুলচার ওপর সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।” মালাইকা ও সিধুর এই বন্ধুত্বের গল্প শো সম্প্রচারের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।