বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর হাফিজ
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে প্রথম অধিবেশনে স্পিকার পদে নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
মেজর হাফিজ বলেন, স্পিকার নির্বাচিত হওয়ায় তিনি স্থায়ী কমিটির দায়িত্ব আর রাখতে পারবেন না। তিনি ১১টায় শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন: জাতীয় সংসদের দর্শক গ্যালারিতে ড. ইউনূস-সেনাপ্রধান-জুবাইদা-জাইমা
এর আগে ১৭ ফেব্রুয়ারি তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।
জাতীয় সংসদে স্পিকার পদে একমাত্র মনোনয়ন পান তিনি। বিএনপির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, মেজর হাফিজ এই দায়িত্ব পালনের জন্য সম্মত হয়েছেন। মনোনয়ন প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম এবং প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাব সংসদে উত্থাপন হলে সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।
আরও পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সকাল ১১টা ৫ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অনুপস্থিত থাকায় প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সর্বসম্মতভাবে অধিবেশনে সভাপতিত্ব করেন।





