আইকাও অডিট সামনে রেখে শাহ আমানত বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান
আসন্ন আইকাও অডিটকে সামনে রেখে চট্টগ্রামের Shah Amanat International Airport পরিদর্শন করেছেন Civil Aviation Authority of Bangladesh-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল Md Mostafa Mahmood Siddiq।
মঙ্গলবার (১০ মার্চ) তিনি বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য এই পরিদর্শন করেন।
আরও পড়ুন: দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু দেশে ফিরেছেন
পরিদর্শনের শুরুতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন Sheikh Abdullah Al-Mughir চেয়ারম্যানকে আসন্ন আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।
ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
আরও পড়ুন: রেশনিং কমিয়ে পাম্পে জ্বালানি সরবরাহ বাড়াল বিপিসি
ব্রিফিং শেষে চেয়ারম্যান বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, আগমন ও প্রস্থান এলাকা, ভিওআর স্থাপনা এবং অপারেশন ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন। যাত্রীসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় চেয়ারম্যান অপারেশনাল কার্যক্রমের গতি বাড়ানো, যাত্রীসেবার মান উন্নত করা, যাত্রীদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। পাশাপাশি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্ধারিত মানদণ্ড ও সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বেবিচকের সদস্য (অপারেশন) এয়ার কমডোর Abu Sayeed Mehboob Khan এবং সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর Md Asif Iqbalসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





