খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালের শপথ পাঠ করান।
আরও পড়ুন: যুদ্ধের প্রভাবে ব্রেন্ট তেলের দাম আবার ১০০ ডলার ছাড়ালো
অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলের নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতা সংসদে বক্তব্য প্রদান করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি আরও উল্লেখ করেন, যত আসনেই নির্বাচন করেছেন, খালেদা জিয়া সব আসনে জয়ী হয়েছেন।
আরও পড়ুন: ইরান-হিজবুল্লাহর নজিরবিহীন ড্রোন হামলায় লণ্ডভণ্ড ইসরায়েল
তিনি বলেন, “আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই, তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন।”
এ সময় সালাহউদ্দিন আহমদ একাত্তর ও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা চলাকালীন তিনি এই মন্তব্য করেন।





