মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন তাসনুভা তিশা
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শনিবার(২৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের অসুস্থতার খবর জানিয়ে আবেগঘন একটি পোস্ট দেন তাসনুভা তিশা। সেখানে হাসপাতালের বেডে থাকা মায়ের একটি ছবিও প্রকাশ করেন তিনি। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’ মায়ের অসুস্থতাকে পরিবারের জন্য কঠিন সময় হিসেবে উল্লেখ করে তিশা আরও জানান, এই মুহূর্তে সবার আন্তরিক প্রার্থনাই তার সবচেয়ে বড় প্রত্যাশা।
আরও পড়ুন: শিল্পের প্রেমে সুনেরাহ্
মায়ের দ্রুত আরোগ্য কামনা করে অভিনেত্রী লেখেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে শেফা-ই-কামেলা দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।’
তিশার এই আবেগঘন পোস্টের পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
আরও পড়ুন: দুই দিনে ১০০ কোটির পথে নানির‘দ্য প্যারাডাইস’





