হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে নিশ্চিত হামে ৬৮ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮৩ জন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসের মধ্যে সর্বোচ্চ
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে নিশ্চিত ও সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৮ ও ১ হাজার ২৮৩ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ শিশুর। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে অথবা হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে হাম শনাক্ত ও মৃত্যুর সংখ্যায় ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।





