ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:২৭ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় চলতি বছরের ডেঙ্গু মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৫৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২২ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে, ৮৫৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ৫১ হাজার ৭৮৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।