হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬ জনে।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭৬ দিনে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৫৮০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সার্বিক কার্যক্রম জোরদার করেছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: দেশে বাড়ছে বাতের রোগী, চিকিৎসা ব্যয়ে দারিদ্র্যের ঝুঁকি