ফিলিপাইনে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে এসব তথ্য। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে শহরের নানা স্থাপনা।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে গভীরতা ছিল ১৫ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত এবং ৬০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সেনাপ্রধান হচ্ছেন প্রথম নারী, দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল
ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে, ২০০-শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন যে, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, ব্যারেল ১০৪ ডলার ছাড়ালো
আবরা প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা অফিস, যেখানে ডোলোরেস অবস্থিত, বলছে যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে সময় লাগবে।
গত জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১১ জন নিহত হন এবং আহত হন কয়েকশ মানুষ।
এর আগে ২০১৩ সালের অক্টোবরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে, কেন্দ্রীয় দ্বীপ বোহলে প্রায় দু’শো মানুষ নিহত হন।
ফিলিপাইনে ভূমিকম্প একটি নিত্যদিনের ঘটনা, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বলয়ের মধ্যে অবস্থিত। সূত্র: আল-জাজিরা





