চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্স-এ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দল।

আরও পড়ুন: প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিজের লোভকে সংযত করতে হবে

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

স্থানীয়দের ধারণা, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ও পারডু ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ