সৌদির কাছে অস্ত্র বিক্রিতে ইতালির নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ০১ জুন ২০২৩ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ০১ জুন ২০২৩
ছবি - সংগৃহীত
ছবি - সংগৃহীত

নিরীহ ইয়েমেনিদের বিরুদ্ধে ব্যবহৃত হবে বলে ইতালি সরকার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিয়েছে।

বুধবার এক বিবৃতিতে ইতালি সরকার জানিয়েছে, সেই অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

সৌদি আরব আমদানি করা অস্ত্র ইয়েমেন সংঘাতে সাধারণ মানুষের ওপর ব্যবহার করায় ইতালি সরকার ২০১৯ এবং ২০২০ সালে দেশটির (সৌদি আরব) ওপর অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে ।

ইতালি সরকার জানিয়েছে, পরিস্থিতি পরিবর্তন হওয়ায় সৌদির ওপর নিষেধাজ্ঞা  আর প্রয়োজন নেই। ইতালি সরকার সৌদি আরবের সাম্প্রতিক শান্তি  উদ্যোগের প্রশংসাও করেছে। 

আরও পড়ুন: ‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

গতমাসে সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। সূত্র: আল আরাবিয়া