জন্ম ও মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মানিকগঞ্জের ডিসি

Shahrier Islam Pallab
মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের ভিত্তিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা। এ অর্জনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

সোমবার (৯ নভেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার আগে ইউএনওরা জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের ভিত্তিতে অক্টোবর মাসের জন্য ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ সাফল্য অর্জন করায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে অভিনন্দন জানিয়েছেন জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তাঁর এ অর্জনে মানিকগঞ্জ জেলা প্রশাসনেও আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার