পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত কমপক্ষে ১৫

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৫:১১ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

দেশটির বেলুচিস্তান প্রদেশে গভীর রাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। বুধবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৫, নিখোঁজ শত শত পর্যটক

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গভীর রাতে পাকিস্তানের অশান্ত দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে পাকিস্তানি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। নিহতদের মধ্যে দুইজন বেসামরিক এবং চারজন আইন প্রয়োগকারী এজেন্টও রয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীসহ জঙ্গিরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাচ এবং কোলপুর কমপ্লেক্সে হামলা চালায়। এতে বলা হয়, তিন আত্মঘাতী বোমা হামলাকারীসহ অন্তত ৯ জঙ্গি সেসময় নিহত হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

আইএসপিআর আরও জানিয়েছে, ‘আশপাশে নিরাপত্তা বাহিনীকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। তারা সেখানে অভিযান চালাচ্ছে।’

রয়টার্স বলছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে প্রধান একটি গোষ্ঠী হচ্ছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সোমবার গভীর রাতের সেই হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠীটি।

বেলুচিস্তানের উত্তরে আফগানিস্তান, পশ্চিমে ইরান এবং আরব সাগরের একটি দীর্ঘ উপকূলরেখা রয়েছে। এই প্রদেশে পাকিস্তানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে এবং আরও অনেক অনাবিষ্কৃত খনিজ সম্পদ মজুদ রয়েছে বলে মনে করা হয়।

এছাড়া এই প্রদেশটি সোনাসহ মূল্যবান ধাতুতেও সমৃদ্ধ, যার উৎপাদন সাম্প্রতিক বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে।