বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্বীকার করেছেন যে, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 'পূর্ব পাকিস্তান' পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হত। তিনি বলেছেন, "সে সময় আমরা ভাবতাম যে পূর্ব পাকিস্তান পাকিস্তানের উপর একটি বোঝা। কিন্তু আজ দেখুন, 'বোঝাই' এখন অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে।" শরীফ আরও বলেন, "আমি যখন বাংলাদেশের দিকে তাকাই, তখন আমার লজ্জা বোধ হয়। কারণ তারা এগিয়ে গেছে, আর আমরা এখনও পিছিয়ে আছি।"
পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে গতকাল বুধবার (২৪ এপ্রিল) একটি মতবিনিময় সভা করেন শেহবাজ শরীফ। ওই সময় তাদের তিনি বলেন, “আমি খুবই তরুণ ছিলাম। আমাদের বলা হতো বাংলাদেশ আমাদের ওপর একটি বোঝা। আজ সবাই জানেন অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে।” তিনি আরও বলেছেন, “আমরা এখন যখন বাংলাদেশের দিকে তাকাই লজ্জিত হই।”
আরও পড়ুন: হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ৩৫ দেশকে নিয়ে বৈঠক আজ
শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা গতকাল বুধবার সিন্ধ সিএম হাউজে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তারা চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের সঙ্গেও ব্যবসা বিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন বলে জানা গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হয়। এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ।
আরও পড়ুন: ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
গত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য শেহবাজ শরীফের ওপর চাপ রয়েছে।





