মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি
মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন ৮ লাখের বেশি বাংলাদেশি, যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ এবং সর্বোচ্চ সংখ্যা।
সোমবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্টে সংসদ সদস্য হাসান করিমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পরের দিন মঙ্গলবার দ্য স্টার পত্রিকায় খবরটি প্রকাশিত হয়।
আরও পড়ুন: চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, চলতি বছরের জুন পর্যন্ত অস্থায়ী ওয়ার্ক পারমিটে কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি। এরা মূলত স্বল্পদক্ষ খাতে কর্মরত।
মন্ত্রণালয় জানায়, করোনার পর ২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার আবার উন্মুক্ত হয়। সেই বছরে ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি দেশটিতে পাড়ি জমান। পরের বছর বিদেশি কর্মী নিয়োগে শিথিলতা আনা হলে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি সেখানে প্রবেশ করেন।
আরও পড়ুন: জর্ডান ও কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
তবে কিছু দুঃসংবাদও রয়েছে। ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারা মূলত চুক্তির মেয়াদ শেষ বা অন্য জটিলতায় চাকরি হারান।
এছাড়া, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।





