ছাত্র নেতা আবিদের সেই আহ্বান এবার টিএসসি মেট্রোস্টেশনের গ্রাফিতিতে

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে জায়গা করে নিচ্ছে ছাত্রদল নেতা -এর সেই বহুল আলোচিত আহ্বান—“প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না”। সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আন্দোলনকারীরা আতঙ্কের মধ্যে থাকলেও আবিদুল ইসলাম সবাইকে একসঙ্গে থাকার এবং কাউকে ফেলে না যাওয়ার আহ্বান জানান। তাঁর এই বার্তা মুহূর্তেই আন্দোলনকারীদের মধ্যে সাহস ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।

আন্দোলনের সেই ঐতিহাসিক আহ্বানকে স্মরণীয় করে রাখতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোস্টেশনের একটি পিলারের গ্রাফিতিতে স্থান দেওয়া হচ্ছে “প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না” বাক্যটি। আন্দোলনের সময় সংহতি ও পারস্পরিক দায়িত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত এই আহ্বান এখন গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা হবে।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল দেওয়ান আহনাফ রহমান