ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন
বিক্ষোভের ডাক পিটিআইয়ের, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ‘কারাগারে মারা গেছেন’—এমন গুঞ্জন কয়েকদিন ধরে জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না দেশটির সরকার বা কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ ও অবস্থান জানতে দাবিতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিক্ষোভ ঠেকাতে স্থানীয় প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে, যা তিনদিন (১–৩ ডিসেম্বর) বলবৎ থাকবে।
আরও পড়ুন: ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের, ‘দিল্লির ভূগোল বদলে যেতে পারে’
পিটিআই চেয়ারম্যান ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমার জারি করা নির্দেশনা অনুযায়ী—
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫
* পাঁচজন বা ততোধিক মানুষের যেকোনো সমাবেশ, বিক্ষোভ, র্যালি, শোভাযাত্রা ও জনসভা নিষিদ্ধ।
* নাগরিকদের অস্ত্র, লাঠি, শূল, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহারযোগ্য যেকোনো বস্তু বহন নিষিদ্ধ।
* অস্ত্র প্রদর্শন ও উসকানিমূলক বা বিদ্বেষপূর্ণ বক্তব্যদান নিষিদ্ধ।
* পুলিশের আরোপ করা নিষেধাজ্ঞা ভাঙার বা অপসারণের চেষ্টা করা যাবে না।
* মোটরসাইকেলে পেছনে আরোহী বহন নিষিদ্ধ।
* মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
এসব পরিস্থিতির কারণে ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও জল্পনা আরও বেড়েছে।





