‘শক্তির সঙ্গে শহীদ সোলাইমানির পথ অনুসরণ করবে ইরান’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩৫ পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জাতি পূর্ণ শক্তি ও দৃঢ়তার সঙ্গে শহীদ জেনারেল কাসেম সোলাইমানির আদর্শ ও পথ অনুসরণ করে যাবে।

বৃহস্পতিবার ( ১ জুানুয়ারি) সন্ধ্যায় রাজধানী তেহরানের ইমাম খোমেনি (রহ.) গ্র্যান্ড মসজিদ (মোসাল্লা) প্রাঙ্গণে শহীদ কাসেম সোলাইমানির শাহাদাতের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আরও পড়ুন: তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানি জাতি শহীদ সোলাইমানির চরিত্র, আদর্শ ও পথ শক্তির সঙ্গে অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ির দীর্ঘ ও কল্যাণময় জীবন কামনা করে শহীদ সোলাইমানিকে নৈতিকতা, সততা, সাহস, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের বাস্তব রক্ষায় এক অনন্য আদর্শ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পেজেশকিয়ান বলেন,“আজ আমাদের এখানে একত্র করেছে যে পথটি আমরা অনুসরণ করব, তা হলো শহীদদের পথ—বিশেষ করে শহীদ সোলাইমানির পথ।”

তিনি জাতীয় ঐক্য, সংহতি ও নেতার প্রতি আনুগত্য বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রেসিডেন্ট বলেন, ইসলামি বিশ্বের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি ছাড়া দমনমূলক, স্বৈরাচারী ও গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকার ইসলামি বিপ্লবের নেতার নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের সেবার পথে বিভেদ ও গুজবকে কোনোভাবেই বাধা হতে দেওয়া হবে না।

“সরকার জনগণের সেবার পথে নেতার নীতিমালা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে বাধ্য এবং বিভেদ সৃষ্টির কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না,” তিনি বলেন।

সূত্র: মেহের নিউজ