ইরানকে ঘিরে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দক্ষিণ চীন সাগর অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে একটি শক্তিশালী বিমানবাহী রণতরী বহর পাঠানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী **ইউএসএস আব্রাহাম লিংকন** ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রণতরীর পাশাপাশি একাধিক ডেস্ট্রয়ার, ফ্রিগেট, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত, কয়েক ডজন আহত

নিউজ ন্যাশনের দাবি, পেন্টাগনের সরাসরি নির্দেশনায় বহরটি আগামী এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের **সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)**–এর আওতাধীন এলাকায় পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যেকোনো সংকট পরিস্থিতি মোকাবিলায় এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কার্যক্রম বিস্তৃত রয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর-পূর্ব আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশের ওপর। এই অঞ্চলে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ওয়াশিংটন সামরিক উপস্থিতি জোরদার করছে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুন: মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির