সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু পবিত্র রোজা
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ঘোষণার অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রমজান মাস শুরু হচ্ছে। খবরটি প্রকাশ করেছে গাল্ফ নিউজ।
সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখা নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হচ্ছে।
আরও পড়ুন: ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরুর বিষয় নিশ্চিত করা যায়।
কয়েক মিনিটের মধ্যে চাঁদ দেখা বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। ফলে মুসলিমরা আজ রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন।
আরও পড়ুন: সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাদের মধ্যে দুই বাংলাদেশি
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম রমজান শুরু হওয়ার ঘোষণা দিয়েছে ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। অর্থাৎ ওইদিন রোজা শুরু হবে।





