ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়: সশস্ত্র বাহিনী ‘সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেবে’
ছবিঃ সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একটি বিবৃতি জারি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলা এমন সময়ে সংঘটিত হয়েছে যখন “ইরান আবারও আন্তর্জাতিক ব্যবস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে—ইরানি জাতির বৈধতা প্রমাণের লক্ষ্যে।”
আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র
ইরানের বিবৃতিতে আরও জোর দেওয়া হয়েছে যে, ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী “যেকোনো আগ্রাসনের ক্ষেত্রে কঠোর এবং সর্বশক্তি প্রয়োগ করে জবাব দেবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে এবং একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তৎপর থাকার বার্তা দিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?





