ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে সরবরাহ করছে মস্কো। এর মাধ্যমে সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে তেহরানকে সহায়তা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

তবে রাশিয়া ঠিক কতটা পরিমাণে ইরানকে সহায়তা করছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা কিছুটা কমে গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?

এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র সরাসরি রাশিয়ার ইরানকে সমর্থন দেওয়ার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।