কুদস দিবসে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে তেল আবিব

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুদস দিবস পালনকে কেন্দ্র করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে দেশটি একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

শুক্রবার রাতে হামলার সময় ইসরাইলের রাজধানী তেল আবিব-এর আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের আলো দেখা যায়। কিছুক্ষণ পর শহরের বিভিন্ন এলাকা থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। একই সঙ্গে অনবরত সাইরেন বাজতে থাকে।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যাঞ্চলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। সেখানে একটি গুদামঘরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে সেটি কী ধরনের গুদামঘর ছিল এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: সৌদির সঙ্গে ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

এর আগে সাইরেনের শব্দের মধ্যেই তেল আবিবের রাতের আকাশ ক্ষেপণাস্ত্রের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর এটি এমন একটি রাত ছিল, যখন একাধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে।