ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ওপর চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান—এমন দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে একাধিকবার ফোনালাপে এই দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে জানানো হয়, যুবরাজ যুক্তি তুলে ধরছেন যে, মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে পুনর্গঠনের একটি “ঐতিহাসিক সুযোগ” তৈরি করেছে।
আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি যুবরাজ মনে করেন, ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি। তার মতে, বর্তমান শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন ছাড়া এই হুমকি পুরোপুরি দূর করা সম্ভব নয়।
তবে সৌদি আরবের সরকারি কর্মকর্তারা এমন অবস্থানের বিষয়টি অস্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস





