যুদ্ধের প্রভাবে তেলের ব্যারেল ছাড়াল ১১৫ ডলার
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এশিয়ার বাজারে বেচাকেনার শুরুতেই জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়।
প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ১১৫ ডলার ৮৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
আরও পড়ুন: ইরানে স্থল অভিযান নিয়ে মার্কিন পরিকল্পনা: যা বলছেন আইনপ্রণেতারা
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইরান ইসরাইলের ভূখণ্ড এবং আরব দেশগুলোয় অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালায়। এতে সংঘাত মধ্যপ্রাচ্যের বড় অংশজুড়ে ছড়িয়ে পড়ে।
সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল প্রায় ৭২ ডলার। তবে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে থাকে তেলের দাম।
আরও পড়ুন: ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে এবং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে।
সূত্র: বিবিসি





