যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরানের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
সরকারি বিবৃতিতে বলা হয়, ইসরাইল শর্তসাপেক্ষে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করতে সম্মত হয়েছে।
আরও পড়ুন: ‘খুব দ্রুত ইরান যুদ্ধ শেষ হবে’: ট্রাম্প
শর্ত অনুযায়ী, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আঞ্চলিক দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আরও পড়ুন: যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এছাড়া, ইসরাইল যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও জানানো হয়েছে, যার লক্ষ্য ইরানকে ভবিষ্যতে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হিসেবে আবির্ভূত হতে না দেওয়া।
সূত্র : আল-জাজিরা





