আলোচনা থেকে সরে দাঁড়াতে বাহানা খুঁজছে যুক্তরাষ্ট্র : ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৪ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনা থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্র ‘ অজুহাত খুঁজছে’ বলে অভিযোগ করেছে ইরান।

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ইরান: ট্রাম্পের সামনে এখন তিনটি পথ খোলা

সূত্রটি জানায়, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই মূলত আমেরিকার এই আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু যুদ্ধ ও পরবর্তী অচলাবস্থার মধ্য দিয়ে যে পরাজয় এসেছে, তা সত্ত্বেও ওয়াশিংটন তাদের আকাশচুম্বী প্রত্যাশা বা শর্ত কমাতে রাজি হয়নি।

ইরানি ওই সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল ত্যাগ করার জন্য অজুহা খুঁজছে এবং তাদের অনমনীয় মনোভাবই সংলাপকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আপাতত দ্বিতীয় দফায় আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই।

আরও পড়ুন: ইরানে অভিযান শেষ হয়নি, অনেক কিছু করার বাকি রয়েছে: নেতানিয়াহু

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও পারমাণবিক অধিকারের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ এবং ইরানের অনড় অবস্থান আলোচনাকে একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে নিয়ে গেছে। দুই দেশের এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল।

সূত্র : আল-জাজিরা